রাবিতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ মে ২০২৩: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত এই আয়োজনে মুখ্য আলোচক ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক মো. আবুল কাশেম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন […]
