কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২৭-এ রাবির অবস্থান ৩৪৯তম, দক্ষিণ এশিয়ায় ৭৬তম ও বাংলাদেশে ৭ম

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৪ নভেম্বর ২০২৬: QS Asia University Rankings 2027-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৪৯তম, দক্ষিণ এশিয়ায় ৭৬তম ও বাংলাদেশে ৭ম স্থান অর্জন করেছে। ৩ নভেম্বর প্রকাশিত এই র‌্যাংকিংয়ে রাবির অবস্থান নিশ্চিত করে কিউএস কর্তৃপক্ষ রাবিকে র‌্যাংকিং সনদও প্রদান করেছে। কিউএস (Quacquarelli Symonds) উচ্চশিক্ষা মূল্যায়নকারী একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। QS Asia University Rankings 2027-এ […]

রাবিতে চীনা ভাষা শিক্ষা সম্পর্কে প্রচার, শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৯ অক্টোবর ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কনফুসিয়াস ইনস্টিটিউট আজ বৃহস্পতিবার চীনা ভাষা শিক্ষার প্রচার এবং শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করে। এদিন বিকেলে প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, রাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক সহযোগী অধ্যাপক ঝাং […]

রাবিতে ইয়থ কানেক্ট প্রকল্পের আলোচনা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩০ সেপ্টেম্বর ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার ব্রিটিশ কাউন্সিলের ইয়থ কানেক্ট: ডিজিটাল রেজিলিয়েন্স শীর্ষক প্রকল্পের আলোচনা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯:৩০ মিনিটে প্রকৌশল অনুষদ গ্যালারিতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট ম্যাগডোলনান্ড এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল […]

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে রাবির অবস্থান বাংলাদেশে যৌথভাবে দ্বিতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩০ সেপ্টেম্বর ২০২৬: বিশ্বখ্যাত ‘টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)-এর ওয়াল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭’-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করেছে। চতুর্থবারের মতো রাবি এই অবস্থানে থাকলেও কয়েকটি সূচকে অগ্রগতি হয়েছে। আজ বুধবার টিএইচই-এর ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষা ও গবেষণার মান, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, সাইটেশন ও আন্তর্জাতিক শিক্ষার্থীসহ অন্য কয়েকটি […]

রাবিতে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ উদযাপিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৮ সেপ্টেম্বর ২০২৬: বিভিন্ন আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ ( World Pharmacists Day) উদযাপন করা হয়। ‘সুস্থ ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ (Empowering Pharmacists for Healthier Futures) শীর্ষক প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষ্যে রাবি ফার্মেসী বিভাগ আলোচনা সভা, কনটেন্ট তৈরি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শোভাযাত্রার আয়োজন করে। এদিন সকাল ১০টায় […]

ইউনানে চীনা ভাষা কর্মসূচি পরিচালকদের সভায় বক্তৃতা দিলেন রাবির উপ-উপাচার্য (শিক্ষা)

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ সেপ্টেম্বর ২০২৬: ইউনান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের প্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘Joint Meeting of Heads of Chinese Language Departments from Universities in Yunnan and South Asian Countries’-এ মূল বক্তব্য প্রদান করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। শুক্রবার চীনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয়ের সায়েন্স হলে এ সভা অনুষ্ঠিত […]

রাবিতে ইন্দোনেশিয় দূতাবাস প্রতিনিধিদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ সেপ্টেম্বর ২০২৬: ঢাকাস্থ ইন্দোনেশিয় দূতাবাসের রাজনৈতিক বিষয়ক মিনিস্টার কাউন্সেলর (পলিটিক্যাল) আহমদ সায়ফুদ্দিনের নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল আজ বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে […]

রাবিতে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৮ সেপ্টেম্বর ২০২৬: ঢাকাস্থ ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমানের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই মতবিনিময়কালে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর […]

চীনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের রাবি সফর

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট ২০২৬: চীনের ওয়েস্ট ইউনান বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করে। রাবি কর্তৃপক্ষের আমন্ত্রণে তাঁরা এই সফরে এসেছেন। প্রতিনিধিদল আজ সকাল ১০টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সাথে মতবিনিময়ে মিলিত হন। মতবিনিময়কালে তাঁরা চীনে বাংলা […]

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাবি উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দের অভিনন্দন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ আগস্ট ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর। এজন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। প্রফেসর এস […]

রাবি ও জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ আগস্ট ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদ ও জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের মধ্যে একটি সমঝোতা স্মারক ও একটি শিক্ষার্থী বিনিময় চুক্তি আজ বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়েছে। রাবি প্রকৌশল অনুষদের অধিকর্তার দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধিকর্তা প্রফেসর ইয়োশিমুনে নোনোমুরা সমঝোতা স্মারক ও চুক্তিপত্রে স্বাক্ষর করেন। […]

রাবিতে চালু হচ্ছে জাপানি ভাষা শিক্ষা কোর্স ॥ সৃষ্টি হচ্ছে জাপানে ইন্টার্ণশিপ ও কর্মসংস্থানের সুযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৮ আগস্ট ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফরকারী এক জাপানি প্রতিনিধিদল আজ মঙ্গলবার উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় তাঁরা রাবিতে জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু সম্পর্কে আলোচনা ও সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাবির স্নাতক পর্যায়ে ৪র্থ বর্ষের ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যথাশীঘ্র সম্ভব এই […]

রাবি উপাচার্যের সাথে দুই জাপানি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৭ আগস্ট ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ড. হিরোইউকি ইজিরির নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। রবিবার সন্ধ্যায় ঢাকার বনানীস্থ হোটেল আমারিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। একই দিন রাতে হিরোসিমা প্রিফেকচারাল বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের প্রফেসর শিনজিরো […]

রাবিতে ‘মিট দ্য অ্যাম্বাসেডর ২০২৬’ অনুষ্ঠানে ফরাসি রাষ্ট্রদূতের বক্তৃতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৯ জুলাই ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার ‘মিট দ্য অ্যাম্বাসেডর ২০২৬’ অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশের যৌথ উদ্যোগে রাবি সিনেট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম। সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক […]

রাবিতে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ জুলাই ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার ‘ইকোলজি, বায়োলজিক্যাল এন্ড বায়োকেমিক্যাল সায়েন্সেস, এগ্রিকালচার এন্ড পপুলেশন ইস্যুজ (Ecology, Biological and Biochemical Sciences, Agriculture and Population Issues)’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯:৩০ মিনিটে সিনেট ভবনে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম […]

রাবি উপাচার্যের সাথে কোইকা প্রতিনিধিদলের মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ জুলাই ২০২৬: কোইকার (KOICA-Korea International Cooperation Agency) প্রোগ্রাম ম্যানেজার ইয়াংউন কিমের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময়কালে প্রতিনিধিদলটি রাবি শিক্ষার্থীদের জন্য কোরিয়ান ভাষার ডিপ্লোমা কোর্স চালু, রাবিতে কোরিয়ান কর্ণার স্থাপন ও […]

রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন প্রতিনিধিদল সফরে

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৭ জুলাই ২০২৬: পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর কর্মসূচির আওতায় পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের মহাপরিচালক (আইন) ও এডুকেশনাল টেস্টিং কাউন্সিলের সিইও তারিক ইকবালের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদল আজ মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। এসময় তাঁরা রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। প্রতিনিধিদলটি পাকিস্তানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার […]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৬ জুলাই ২০২৬: আজ ৬ জুলাই সোমবার নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এবার দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়’। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতে সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি এবং উপাচার্য প্রফেসর […]

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ জুলাই ২০২৬: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। সেখানে রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী  মো. মোস্তাফিজুর রহমানসহ রাষ্ট্রদূত জাদুঘরের গ্যালারিসমূহ এবং প্রাচীন পুঁথির সংগ্রহ ও গ্রন্থাগার পরিদর্শন করেন। রাষ্ট্রদূত তাঁর মন্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার […]

রাবির সাথে পাকিস্তানের দুটো বিশ্ববিদ্যালয়ের লেটার অব ইন্টারেস্ট ও সমঝোতা স্মারক স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ মে ২০২৬: উচ্চশিক্ষা ও গবেষণাসহ প্রাসঙ্গিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেজ (NUML) এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার এন্ড ইমারজিং সায়েন্সেস (FAST-NUCES) এর লেটার অব ইন্টারেস্ট (LoI) ও সমঝোতা (MoU) স্মারক স্বাক্ষরিত হয়েছে। লেটার অব ইন্টারেস্ট ও সমঝোতা স্মারকে রাবির পক্ষে উপাচার্য প্রফেসর মো. […]

রাবি সমাজবিজ্ঞান বিভাগে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ মে ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) মাধ্যমে বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় সমাজবিজ্ঞান বিভাগের […]

রাবির নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) এর যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ মে ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুনুর রশীদ আজ বুধবার সন্ধ্যায় দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর। যোগদানকালে উপাচার্যের দায়িত্বে নিযুক্ত সদ্য বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও বিদায়ী উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, বগুড়া বিজ্ঞান ও […]

রাবির নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) এর যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ মে ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. আব্দুল আলিম আজ বুধবার সন্ধ্যায় দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর। যোগদানকালে উপাচার্যের দায়িত্বে নিযুক্ত সদস্য বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও বিদায়ী উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার […]

রাবিতে পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর প্রোগ্রামের আওতায় শিক্ষা মেলা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৪ মে ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর প্রোগ্রামের আওতায় শিক্ষা মেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১০টায় জামাল নজরুল ইসলাম একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে উক্ত শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের […]

রাবি উপাচার্যের সাথে কোরিয়ার King Sejong Institute Foundation ও Songgok University-এর প্রতিনিধিদলের আলোচনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৩ মে ২০২৬: কোরিয়ার  King Sejong Institute Foundation ও  Songgok University-এর একটি সমন্বিত প্রতিনিধিদল আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন  King Sejong Institute Foundation-এর অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক জিয়ংহোয়ান জিয়ন। প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময়ে রাবিতে একটি  King Sejong Institute প্রতিষ্ঠার বিষয়ে […]

রাবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৪ মে ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার বিশ্ব মেধাস্বত্ব দিবস (World Intellectual Property Day) পালন করা হয়। এবারে দিবসের প্রতিপাদ্য ছিল ‘IP and Sports: Ready, Set, Innovate’, যা ক্রীড়া ও উদ্ভাবনের ক্ষেত্রে মেধাস্বত্বের গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে। রাবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে এদিন সকাল […]

রাবি উপাচার্যের সাথে নেপালী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ এপ্রিল ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীরা আজ রবিবার বিকেলে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য রাবিতে অবস্থানে তাদের বিভিন্ন প্রয়োজনের খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ডরমিটরিতে অবস্থানসহ প্রাসঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। সাক্ষাৎকালে অন্যদের মধ্যে শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরির ওয়ার্ডেন প্রফেসর […]

রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৯ এপ্রিল ২০২৬: রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই সাক্ষাৎকালে উপাচার্য সহকারী হাই কমিশনারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় তাঁরা রাবির শিক্ষা ও গবেষণা […]

রাবি উপাচার্যের সাথে রাবির কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালকের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯ এপ্রিল ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক প্রফেসর ঝাং জি ফিলিপ আজ বৃহস্পতিবার বেলা ১০টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় মিলিত হন। এসময় তিনি রাবির কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় সম্পর্কে মতবিনিময় করেন। আলোচনাকালে রাবির উপ-উপাচার্য (শিক্ষা) […]

রাবিতে প্রবন্ধ গ্রন্থের মোড়ক উন্মোচন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩১ মার্চ ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ মঙ্গলবার  Text, Translation, Culture: South Asian Contexts (টেক্সট, ট্রান্সলেশন, কালচার: সাউথ এশিয়ান কনটেক্সটস) শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১১টায় শহীদুল্লাহ কলা ভবনে এক অনাড়ম্বর আয়োজনে এই গ্রন্থের মোড়ক উন্মাচন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের […]

রাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৬ মার্চ ২০২৬: আজ বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন-১সহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ও সকাল ৭:৩০ মিনিটে গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ […]

রাবিতে গণহত্যা দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ মার্চ ২০২৬: আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিবসটি পালন করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও গণহত্যায় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। পরে শহীদ স্মৃতি সংগ্রহশালাসহ অন্যান্য প্রতিষ্ঠান সেখানে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য […]

রাবির অফিসসমূহ খুলেছে: উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ মার্চ ২০২৬: পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসসমূহ আজ বুধবার থেকে খুলেছে। ছুটির পর প্রথম দিনে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম […]

রাবি উপাচার্যের সাথে জাপানী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালকের মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ মার্চ ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে আজ সোমবার জাপানের রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ওয়াকায়ামা সুহোই সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময়ে তাঁরা পরস্পরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গক্রমে তাঁরা উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা বিশেষ করে যৌথ গবেষণা, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী […]

রাবিতে ঈদের জামায়াত অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ মার্চ ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ শনিবার আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ-উল-ফিতর উদযাপন করা হয়। এদিন সকাল ৮টায় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) […]

রাবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৭ মার্চ ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর। বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেন। যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদসহ […]

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়ায় রাবি ৩১২তম

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ নভেম্বর ২০২৫: বিশ্বখ্যাত ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৬’-এ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ৩১২তম স্থান অধিকার করেছে। ৪ নভেম্বর ২০২৫ তারিখে এই র‌্যাঙ্কিং প্রকাশিত হয়। ২০২৫ সালে একই র‌্যাংকিংয়ে রাবির অবস্থান ছিল ৩২০তম। রাবির এ অর্জনে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর অগ্রযাত্রায় এই […]

রাবি সংগীত বিভাগের রজত জয়ন্তী পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩ নভেম্বর ২০২৫: বিভিন্ন আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংগীত বিভাগের রজত জয়ন্তী পালন করা হয়। এদিন সকাল ৯:৩০ মিনিটে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনের চত্বরে এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য […]

রাবিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২ নভেম্বর ২০২৫: ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালন করা হয়। এই উপলক্ষ্যে এদিন সকাল ১০টায় এক শোভাযাত্রা সিনেট ভবনের সামনের চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, হল ও বিভাগসমূহ থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা […]

৪৯তম বিসিএস (বিশেষ) উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাসে ঢাকায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য পরিবহন দপ্তরের বিজ্ঞপ্তি

৪৯তম বিসিএস (বিশেষ) উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্য থেকে ঢাকায় যাতায়াতের জন্য আবেদনকারীর সংখ্যা ৭৩১ জন হওয়ায় সকল শিক্ষার্থীর জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করা গেল না বলে পরিবহন প্রশাসন আন্তরিকভাবে দুঃখিত। পরিবহনের জন্য ২টি বাস দেওয়ার কথা থাকলেও সংখ্যা বাড়িয়ে ৪টি বাসের ব্যবস্থা করা হয়েছে। যাতে ২০০ জনকে যাতায়াতের সুবিধা দেওয়া যাবে। রোল নম্বরে ২০ […]

রাবিতে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির সুযোগের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ সেপ্টেম্বর ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পুত্র-কন্যা ভর্তির রেওয়াজ দীর্ঘদিন যাবত প্রচলিত আছে। বাংলাদেশের অন্যান্য সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়েও এই ধরনের সুবিধা চলে আসছে। চলতি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষেও সেই সব বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পুত্র-কন্যা ভর্তি করা হয়েছে। ২০২৪ সালের […]

রাবিতে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার প্রতিনিধিদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৪ সেপ্টেম্বর ২০২৫: তুরস্ক সরকারের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা)’র দক্ষিণ আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ আলী আরমাগান আজ রবিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন। প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই মতবিনিময়কালে তিনি রাবির শিক্ষা ও গবেষণা সম্পর্কে আগ্রহ প্রকাশ করলে উপ-উপাচার্য […]

রাবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ৩য় আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ সেপ্টেম্বর ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত ৩য় আন্তর্জাতিক সম্মেলন আজ থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৯:৩০ মিনিটে সিনেট ভবনে ‘বিল্ডিং ইনক্লুসিভ ফিউচারস: সোসাইটি, ডেভেলপমেন্ট এন্ড গভর্নেন্স ইন দি টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি’ ( Building Inclusive Futures: Society, Development and Governance in the 21st Century) শীর্ষক দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের […]

প্রধান উপদেষ্টার সাথে রাবি উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দের সৌজন্য সাক্ষাত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৮ আগস্ট ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার দুপুরে মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাতকালে মাননীয় প্রধান উপদেষ্টা রাবির শিক্ষা ও গবেষণা […]

রাবিতে বার্ষিক চারুকলা প্রদর্শনী শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ আগস্ট ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৫’ আজ শনিবার থেকে শুরু হয়েছে। এদিন বেলা ১১টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ এই প্রদর্শনীর আয়োজন করে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন […]

রাবি উপাচার্যের সাথে জাপানী বিশ্ববিদ্যালয় প্রফেসরের মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৭ আগস্ট ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে আজ রবিবার জাপানের রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর সিনিচিরো মোহরী সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময়ে তাঁরা পরস্পরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গক্রমে তাঁরা উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা বিশেষ করে যৌথ গবেষণা, শিক্ষক, গবেষক […]

রাবিতে মশাবাহিত রোগ ও প্রতিরোধ কৌশল বিষয়ে সিম্পোজিয়াম অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৭ আগস্ট ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার মশাবাহিত রোগ ও প্রতিরোধ কৌশল বিষয়ে এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯:৩০ মিনিটে প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত ‘বার্ডেন অব ভেক্টর-বর্ন ডিজিজেজ এন্ড কন্ট্রোল স্টেটেজিজ’  (Burden of Vector-borne Diseases & Control Strategies) শীর্ষক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। অনুষ্ঠানে বিশেষ […]

রাবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ আগস্ট ২০২৫: আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিবসটি পালন করা হয়। এদিন এক ছাত্র-জনতার বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি সকাল ১০টায় সিনেট ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক ধরে তালাইমারিতে যায় ও সেখান থেকে ক্যাম্পাসে ফিরে আসে। র‌্যালিতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর […]

রাবি উপাচার্যের সাথে তুরস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের দুই প্রফেসরের মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৪ আগস্ট ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে তুরুস্কের সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর মোস্তাফা কেমাল সান ও প্রফেসর হাজি মুসা তাসদেলেন আজ সোমবার সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা পরস্পরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গক্রমে প্রফেসরবৃন্দ পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাবির সাথে সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের সমঝোতা […]

রাবিতে ছাত্র-জনতার বিজয় র‌্যালি ৩৬ জুলাই

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৩ আগস্ট ২০২৫: জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ৩৬ জুলাই (৫ আগস্ট) মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্র-জনতার বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালিটি সকাল ১০টায় সিনেট ভবন চত্বর থেকে শুরু হবে। র‌্যালি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত রাবি প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে উক্ত র‌্যালিতে যথাসময়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। প্রফেসর মো. আখতার হোসেন […]

রাবিতে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ জুলাই ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রবিবার ছাত্রজনতার গণঅভ্যুত্থান বার্ষিকী উপলক্ষে শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৩:৩০ মিনিটে সিনেট ভবনে অনুষ্ঠিত এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ […]

রাবিতে তারুণ্যের ক্ষমতায়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ জুলাই ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রবিবার তারুণ্যের ক্ষমতায়ন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত এম্পাওয়ারিং ইয়থ ফর ইকনোমিক ডেভেলপমেন্ট; রিফিলেক্টিং অন দ্যা পাস্ট টু সিকিউর দ্যা ফিউচার ( Empowering Youth for Economic Revolution: Reflecting on the Past to Secure the Future) শীর্ষক এই সেমিনারে […]

রাবিতে জুলাই ২০২৪ এর বিপ্লববার্ষিকীর শেষ সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৭ জুলাই ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই ২০২৪ এর বিপ্লববার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সেমিনার সিরিজের শেষ সেমিনার গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৩:৩০ মিনিটে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘শহীদ আবু সাঈদ ও জাগ্রত চেতনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। এতে বিশেষ অতিথি […]

রাবিতে জুলাই ২০২৪ এর বিপ্লববার্ষিকীর সেমিনার সিরিজ শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৫ জুলাই ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই ২০২৪ এর বিপ্লববার্ষিকী উপলক্ষ্যে সেমিনার সিরিজ শুরু হয়েছে। এর প্রথম দিনে আজ মঙ্গলবার বিকেল ৩:৩০ মিনিটে সিনেট ভবনে অনুষ্ঠিত হয় ‘জুলাই ২০২৪: ছাত্রজনতার ঐক্যবদ্ধ সংগ্রামের গাথা’ শীর্ষক সেমিনার। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন […]

রাবিতে জুলাই ’২৪ স্মৃতি চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৫ জুলাই ২০২৫: জুলাই ২০২৪ এর বিপ্লবের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জুলাই ’২৪ স্মৃতি চত্বর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে প্রশাসন ভবন-১ এর পূর্ব পাশে এই চত্বরের উন্মোচন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, […]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৬ জুলাই ২০২৫: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রবিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে ‘প্রতিষ্ঠার ৭২ বছরে সৃজন, গবেষণা, নেতৃত্বে দেশ ও বিশ্বের পথপ্রদর্শক’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার। অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় প্রশাসন […]

চীন সফরে রাবি উপ-উপাচার্য (শিক্ষা)

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৫ জুলাই ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান চীন সফরে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজের নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদলের সদস্য হিসেবে আজ শনিবার বিকেলে তিনি চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। প্রতিনিধিদলটি চীন সরকারের আমন্ত্রণে ৬ দিনব্যাপী এই সফরে যাচ্ছেন। সফরকালে প্রতিনিধিদলটি […]

রাবিতে জাতিসংঘ প্রতিনিধিদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৬ জুন ২০২৫: বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়াইন লুইসের নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ সকাল ৯:৩০ মিনিটে টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা রাবির পঠন-পাঠন এবং বিশেষভাবে ২০২৪ এর বিপ্লব পরবর্তীতে নারীর ক্ষমতায়ন ও মূলধারায় নারীর তরুণ […]

রাবিতে কলা ও মানববিদ্যা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ জুন ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কলা অনুষদের উদ্যোগে আজ বুধবার থেকে কলা ও মানববিদ্যা বিষয়ে দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এদিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ইস্যুজ অ্যারাউন্ড পেডাগোজি: টিচিং-লার্নিং স্ট্রাটেজিস ইন আর্টস এন্ড হিউম্যানিটিজ ফর দ্যা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ( Issues Around Pedagogy: Teaching-Learning Strategies in Arts & Humanities […]

রাবির সাথে সফরে ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ জুন ২০২৫: নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সাথে আইন বিষয়ে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ শনিবার ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক প্রতিনিধিদল রাবি সফরকালে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এদিন সকাল ১১টায় ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ডি এন […]

রাবিতে ইউরোপীয় ইউনিয়ন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৮ মে ২০২৫: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও নেদারল্যান্ডসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন। এসময় তাঁরা প্রশাসন ভবন-১ এ উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপাচার্য তাঁদের রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূতদ্বয় এসময় […]

রাবিতে জার্মানিতে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২২ মে ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ (আইইওএল) এবং ডাড ইনফরমেশন সেন্টার, ঢাকার যৌথ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এদিন সকাল ১০:৩০ মিনিটে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ […]

রাবি উপাচার্যের সাথে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২২ মে ২০২৫: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্রফেসর নিয়াজ আহমদ খান আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত করেন। রাবি উপাচার্য ভবনে এই সাক্ষাতকালে রাবি উপাচার্য ঢাবি উপাচার্যকে স্বাগত জানান। এসময় মতবিনিময়কালে তাঁরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে আলোচনা এবং আগামীতে পারস্পরিক সহযোগিতার […]

রাবিতে সেমিনার : বাংলাদেশ-কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ মে ২০২৫: বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক আজ বুধবার রাবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময়কালে উপাচার্য রাষ্ট্রদূতকে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রসঙ্গক্রমে তিনি কোরিয়ার সমপর্যায়ের প্রতিষ্ঠানসমূহের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহযোগিতার বিষয়ে আগ্রহ […]

রাবির সাথে মেটলাইফ ইন্স্যুরেন্স লি. এর চুক্তি স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ মে ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে মেটলাইফ ইন্স্যুরেন্স লি. এক বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় রাবির সহায়ক, সাধারণ ও পরিবহণ টেকনিক্যাল কর্মচারীরা গোষ্ঠী বীমা সুবিধা পাবে। চুক্তির মেয়াদ হবে ১ জুন ২০২৫ থেকে পরবর্তী ৩ বছর। আজ বুধবার রাবির শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষর […]

রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠায় চুক্তি স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ এপ্রিল ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠায় আজ রবিবার এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ‘চীন-বাংলাদেশ পিপল-টু-পিপল এক্সচেঞ্জ ইয়ার: ইউনান শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রচার’ শীর্ষক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করা হয়। চুক্তিতে রাবির পক্ষে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান স্বাক্ষর করেন। এসময় […]

রাবিতে পদার্থবিজ্ঞান বিষয়ে কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ এপ্রিল ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ রবিবার ‘কম্পিউটেশনাল ফিজিক্স এন্ড ম্যাটেরিয়ালস সায়েন্স (Computational Physics and Materials Science)’ শীর্ষক এক সম্মেলন অনুষ্ঠিত হয়। পদার্থবিজ্ঞান বিভাগের কনডেন্সড ম্যাটার ফিজিক্স ল্যাব অ্যালামনাই বিভাগের ইমেরিটাস প্রফেসর এ কে এম আজহারুল ইসলামের সম্মানে দিনব্যাপী এই সম্মেলন আয়োজন করে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ […]

রাবিতে কপিরাইট আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৫ এপ্রিল ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ মঙ্গলবার ‘সফটওয়ার কর্মের পাইরেসি প্রতিরোধে কপিরাইট আইন, ২০২৩ এর ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কপিরাইট বিশেষজ্ঞ খান মাহবুব। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন প্রফেসর এম আহসান কবির। রাবি আইন বিভাগের সাথে বাংলাদেশ কপিরাইট অফিস এই সেমিনারের আয়োজন করে। রবীন্দ্রনাথ […]

রাবিতে শহীদ হবিবুর রহমানের অন্তর্ধান দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৫ এপ্রিল ২০২৫: আজ ১৫ এপ্রিল অধ্যাপক হবিবুর রহমানের অন্তর্ধান দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী সৈন্যরা গণিত বিভাগের শিক্ষক হবিবুর রহমানকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধকালে শহীদ তিন শিক্ষকের অন্যতম তিনি। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকাল ৯টায় রাবি […]

রাবি বর্ষবরণ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৪ এপ্রিল ২০২৫: আজ পহেলা বৈশাখ ১৪৩২। ঐতিহ্যবাহী বাংলা নববর্ষের এই দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এদিন সকাল ৯টায় চারুকলা চত্বরে মুক্তমঞ্চে বর্ষবরণের কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর […]

রাবি মনোগ্রাম সম্পর্কে জ্ঞাতব্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৩ এপ্রিল ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ লক্ষ্য করছে যে, বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট মনোগ্রাম থাকা সত্ত্বেও প্রায়ই বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন বিভিন্ন ধরনের মনোগ্রাম অসতর্কভাবে ব্যবহার করছে। এসব মনোগ্রাম প্রকৃত মনোগ্রামের বিকৃত ও বিচ্যুত রূপ; কোনো কোনো ক্ষেত্রে তা মূল মনোগ্রাম থেকে সম্পূর্ণ ভিন্ন। ফলে সংশ্লিষ্ট সকলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এহেন […]

রাবিতে পরীক্ষার সনদ প্রদান প্রক্রিয়া আধুনিকায়ন করা হলো

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৩ এপ্রিল ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন পরীক্ষার সাময়িক ও মূল সনদ (সার্টিফিকেট) প্রদানের সফটওয়ারসহ সামগ্রিক প্রক্রিয়া আধুনিকায়ন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই প্রক্রিয়া আধুনিকায়নকৃত ব্যবস্থা উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য […]

রাবির ভর্তি-পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ এপ্রিল ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি-পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে বি ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়েছে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের পরীক্ষা সম্পর্কে অবহিত করেন। […]

রাবিতে ভর্তি-পরীক্ষা বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১১ এপ্রিল ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তি-পরীক্ষা শুরুর প্রাক্কলে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৪টায় শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে জনসংযোগ দপ্তর আয়োজিত এই সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ […]

রাবিতে গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ ও গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৭ এপ্রিল ২০২৫: অধিকৃত প্যালেস্টাইনের ভূখণ্ড গাজায় অব্যাহত ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং গাজাবাসীর প্রতি সংহতি জানাতে আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবন চত্বরে বেলা ১১টা থেকে ১২:৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, […]

রাবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৬ মার্চ ২০২৫: আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। এদিন ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ও সকাল ১০টায় গণকবরে […]

রাবিতে গণহত্যা দিবস পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ মার্চ ২০২৫: আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন সন্ধ্যা ৭:৩০ মিনিটে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, ছাত্র-উপদেষ্টা […]

রাবিতে আর্চারি ফেডারেশন প্রতিনিধিদল

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৫ মার্চ ২০২৫: আজ শনিবার বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের নেতৃত্বে এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করে। এসময় তাঁরা উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। আলোচনাকালে উপাচার্য রাবির খেলাধুলায় আর্চারি (তিরন্দাজি) অন্তর্ভুক্ত করার কথা জানান। প্রতিনিধিদলটি ফেডারেশনের পক্ষ থেকে রাবির ক্রীড়াঙ্গণে এই […]

রাবি আইবিএ’র সাথে গ্রামীণফোনের সমঝোতা স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ মার্চ ২০২৫: শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাথে গ্রামীণফোন এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গ্রামীণফোনের চীফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেনের স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকে রাবি আইবিএ’র পরিচালক প্রফেসর মো. শরিফুল ইসলাম স্বাক্ষর করেন। স্বাক্ষরিত সমঝোতা স্মারক গ্রামীণফোনের এমপ্লয়ার ব্র্যান্ড এক্সপার্ট […]

রাবি প্রশাসনের সাথে যুক্তরাজ্যের অধ্যাপকদের মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১০ মার্চ ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের সাথে যুক্তরাজ্যের বাথ ইউনিভার্সিটির এসোসিয়েট প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর জোসেফ ডিভাইন ও ইকনোমিক্স এন্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার মাতিলদে মাইট্রট আজ সোমবার রাবি প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই মতবিনিময়কালে তাঁরা রাবির সাথে শিক্ষা ও গবেষণা […]

রাবি স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৭ ফেব্রুয়ারি ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকাল ৯টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. […]

রাবির সাথে স্কয়ার ফার্মার সমঝোতা স্মারক স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ ফেব্রুয়ারি ২০২৫: গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে স্কয়ার ফার্মাসিটিক্যালস  সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ মঙ্গলবার অপরাহ্নে রাবি শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও স্কয়ার ফার্মালিসিটিক্যালসের পক্ষে এর নির্বাহী পরিচালক (অপারেশন্স) মো. মিজানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর […]

রাবি আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ ফেব্রুয়ারি ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪৫তম আন্তঃকলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতা আজ মঙ্গলবার থেকে শেখ কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে। এদিন সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এসময় বিশেষ অতিথি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন। পরে […]

রাবি প্রশাসনের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন কর্মকর্তার সৌজন্য সাক্ষাত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৪ ফেব্রুয়ারি ২০২৫: ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ এর প্রোগ্রাম ম্যানেজার এম আই নাহিল ও অন্যান্য কর্মকর্তারা গতকাল রবিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে রাবির শিক্ষার্থী ও গবেষকদের জন্য সুযোগ-সুবিধা ও সম্ভাবনার বিভিন্ন দিক […]

রাবির সাথে ডারহাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২২ ফেব্রুয়ারি ২০২৫: আজ শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘরের সাথে যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ক্যারেন ও’ব্রায়েন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই সমঝোতার আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থী […]

রাবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ ফেব্রুয়ারি ২০২৫: আজ অমর একুশে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই দিনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। দিবসের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর […]

রাবিতে একুশে বইমেলা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ ফেব্রুয়ারি ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এদিন বেলা ১২টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে এই বইমেলা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত […]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান শিক্ষক দিবস পালিত হচ্ছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৮ ফেব্রুয়ারি ২০২৫: আজ ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহান শিক্ষক দিবস পালিত হচ্ছে। উনসত্তরের এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রসায়ন বিভাগের শিক্ষক ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহা প্রক্টরের দায়িত্ব পালনকালে পাকিস্তানি সেনাদের বেয়োনেট চার্জে নিহত হন। তিনিই এদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী। দিবসের কর্মসূচিতে আজ ভোরে বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল […]

রাবি ছাত্রীদের বৃত্তি দিচ্ছে ব্র্যাক ব্যাংক

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ ফেব্রুয়ারি ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিম্ন আয়ের পরিবারের ছাত্রীদের ব্র্যাক ব্যাংক বৃত্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় তারা স্কলারশিপ’ শীর্ষক এই বৃত্তি প্রদানের লক্ষ্যে আজ রবিবার রাবির সাথে ব্যাংকটি এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব ও ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. […]

রাবিতে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুসম্পন্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৫ ফেব্রুয়ারি ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২:৩০ মিনিটে শেষ হয়। আজকের পরীক্ষায় মোট ১৪,১২৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২,২১২ জন। উপস্থিতির হার ৮৬.৪৬। পরীক্ষা চলাকালে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান […]

রাবিতে মাইগভ প্লাটফর্মে এপোস্টিল বিষয়ক কর্মশালার উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ ফেব্রুয়ারি ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার থেকে মাইগভ ( mygov) প্লাটফর্মে এপোস্টিল ( apostille) বিষয়ক দুই দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল ১০টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অনলাইনে যুক্ত হয়ে এই কর্মশালার উদ্বোধন করেন সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহমুদুল হোসাইন খান। রাবি উপ-উপাচার্য (প্রশাসন) […]

রাবিতে জাপানের সাথে সহযোগিতার বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১০ ফেব্রুয়ারি ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) রবিবার বেলা ১১টায় জাপানের সাথে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘এনহ্যান্সিং কোলাবরেশন অব বাংলাদেশ এন্ড জাপান ইন এডুকেশন, কালচার এন্ড ইকোনমি’ শীর্ষক এই সেমিনারে অতিথি বক্তা ছিলেন বাংলাদেশে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রধান প্রতিনিধি […]

রাবিতে দুটো নতুন বাসের যাত্রা উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯ ফেব্রুয়ারি ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিবহন সুবিধা বাড়ানোর লক্ষ্যে শিক্ষকদের জন্য আরো দুটো নতুন বাস চালু করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব প্রশাসন ভবন চত্বরে বাসগুলোর যাত্রা উদ্বোধন করেন। রাবির নিজস্ব অর্থায়নে সংগৃহিত ৩০ আসন বিশিষ্ট এই বাস দুটোসহ মোট বাসের সংখ্যা দাঁড়ালো ৪৪টি। বাস দুটো […]