রাবি ও জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ আগস্ট ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদ ও জাপানের এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের মধ্যে একটি সমঝোতা স্মারক ও একটি শিক্ষার্থী বিনিময় চুক্তি আজ বৃহস্পতিবার স্বাক্ষরিত হয়েছে। রাবি প্রকৌশল অনুষদের অধিকর্তার দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও এয়ামাগাতা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধিকর্তা প্রফেসর ইয়োশিমুনে নোনোমুরা সমঝোতা স্মারক ও চুক্তিপত্রে স্বাক্ষর করেন। […]
