রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯ এপ্রিল ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক প্রফেসর ঝাং জি ফিলিপ আজ বৃহস্পতিবার বেলা ১০টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় মিলিত হন। এসময় তিনি রাবির কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় সম্পর্কে মতবিনিময় করেন। আলোচনাকালে রাবির উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মো. ফরিদ উদ্দিন খান, শান্ত-মারিয়াম-হোংহে কনফ্যুসিয়াস ক্লাসরুমের বাংলাদেশী পরিচালক প্রফেসর মহিউদ্দিন তাহের, রাবির কনফ্যুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশী পরিচালক ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর মাসউদ আখতার, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের প্রফেসর (অব.) আবদুল মতিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। রাবিতে এই ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হলে চীনা ভাষা শিক্ষা ও চীনে উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সুযোগসহ প্রাসঙ্গিক সুবিধাদি পাওয়া যাবে।
প্রশাসক, জনসংযোগ দপ্তর
