রাবির সাথে পাকিস্তানের দুটো বিশ্ববিদ্যালয়ের লেটার অব ইন্টারেস্ট ও সমঝোতা স্মারক স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ মে ২০২৬: উচ্চশিক্ষা ও গবেষণাসহ প্রাসঙ্গিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেজ (NUML) এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার এন্ড ইমারজিং সায়েন্সেস (FAST-NUCES) এর লেটার অব ইন্টারেস্ট (LoI) ও সমঝোতা (MoU) স্মারক স্বাক্ষরিত হয়েছে। লেটার অব ইন্টারেস্ট ও সমঝোতা স্মারকে রাবির পক্ষে উপাচার্য প্রফেসর মো. […]

রাবি সমাজবিজ্ঞান বিভাগে সেমিনার অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ মে ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) মাধ্যমে বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় সমাজবিজ্ঞান বিভাগের […]

রাবির নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) এর যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ মে ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুনুর রশীদ আজ বুধবার সন্ধ্যায় দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর। যোগদানকালে উপাচার্যের দায়িত্বে নিযুক্ত সদ্য বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও বিদায়ী উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, বগুড়া বিজ্ঞান ও […]

রাবির নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) এর যোগদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২০ মে ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. আব্দুল আলিম আজ বুধবার সন্ধ্যায় দায়িত্বে যোগদান করেছেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর। যোগদানকালে উপাচার্যের দায়িত্বে নিযুক্ত সদস্য বিদায়ী উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও বিদায়ী উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার […]

রাবিতে পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর প্রোগ্রামের আওতায় শিক্ষা মেলা অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৪ মে ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বৃহস্পতিবার পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর প্রোগ্রামের আওতায় শিক্ষা মেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। এদিন বেলা ১০টায় জামাল নজরুল ইসলাম একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে উক্ত শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এবং বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের […]

রাবি উপাচার্যের সাথে কোরিয়ার King Sejong Institute Foundation ও Songgok University-এর প্রতিনিধিদলের আলোচনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৩ মে ২০২৬: কোরিয়ার  King Sejong Institute Foundation ও  Songgok University-এর একটি সমন্বিত প্রতিনিধিদল আজ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন  King Sejong Institute Foundation-এর অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক জিয়ংহোয়ান জিয়ন। প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময়ে রাবিতে একটি  King Sejong Institute প্রতিষ্ঠার বিষয়ে […]

রাবিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৪ মে ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ সোমবার বিশ্ব মেধাস্বত্ব দিবস (World Intellectual Property Day) পালন করা হয়। এবারে দিবসের প্রতিপাদ্য ছিল ‘IP and Sports: Ready, Set, Innovate’, যা ক্রীড়া ও উদ্ভাবনের ক্ষেত্রে মেধাস্বত্বের গুরুত্বকে নতুনভাবে তুলে ধরেছে। রাবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে এদিন সকাল […]