রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৯ অক্টোবর ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কনফুসিয়াস ইনস্টিটিউট আজ বৃহস্পতিবার চীনা ভাষা শিক্ষার প্রচার এবং শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান করে। এদিন বিকেলে প্রকৌশল অনুষদ গ্যালারিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, রাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক সহযোগী অধ্যাপক ঝাং শি, বাংলাদেশী পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, শিক্ষা উপকরণ ও বৃত্তির অর্থ প্রদানকারী বাংলাদেশে ওভারসিজ চাইনিজ এসোসিয়েশনের উপ-মহাসচিব ওয়েং ইউয়ানছিন উপস্থিত ছিলেন। ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. আব্দুল মতিন তালুকদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রাবি স্কুলকে বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল সামগ্রীসহ অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করা হয়। স্কুলের অধ্যক্ষ ড. মো. আমিনুল ইসলাম এসব সামগ্রী গ্রহণ করেন। এছাড়া ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজ এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে চীনা ভাষা শিক্ষা কোর্সের পরীক্ষায় কৃতিত্বের অধিকারী ১০ জন শিক্ষার্থীকে চীনা ভাষার উচ্চতর কোর্সে পড়ার জন্য বৃত্তি প্রদান করা হয়। উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এসব বৃত্তি হস্তান্তর করেন।
এই অনুষ্ঠানে চীনা ভাষা শিক্ষার সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ভাষা শিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর জন্যও প্রচার করা হয়। সেখানে আয়োজিত সাংস্কৃতিক প্রদর্শনীতে চীনা ক্যালিগ্রাফী, চা পরিবেশনের ঐতিহ্যবাহী শিল্পকলা, হস্তশিল্প ও পেকিং অপেরার মুখসজ্জাসহ বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্প ও কারুশিল্প প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বিশ্বে চীন আজ জ্ঞান-বিজ্ঞান, শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সকল ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে। চীন আমাদের অন্যতম বন্ধু দেশ। আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য চীন যে সম্ভাবনাময় ক্ষেত্র তাকে কাজে লাগাতে হবে। এজন্য প্রয়োজন চীনা ভাষা শেখা, তাদের সংস্কৃতি সম্পর্কে জানা। শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বন্ধন গড়ে তুলতে কনফুসিয়াস ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মধ্যে দিয়ে আগামীতে আমরা অধিকতর সহযোগিতার পথে যেতে পারব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে চীনের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানসমূহের সাথে রাবির সহযোগিতা আগামীতে আরও প্রসারিত হবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম তাঁর বক্তব্যে বলেন, আজকের বিশ্বে শিক্ষাক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক ও পারস্পরিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অন্যতম বন্ধুদেশ চীন। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে চীন যে সহযোগিতা প্রদান করছে তা আমাদের কাজে লাগাতে হবে। চীনা ভাষা শিক্ষাও আমাদের জন্য আজ একটি প্রয়োজনীয় বিষয়। এর মাধ্যমে আমরা পর্যটন, ব্যবসা-বাণিজ্য, শিল্পক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্তে যেতে পারব। আমাদের এই সুযোগ গ্রহণ করতে ও ইতিবাচকভাবে কাজে লাগাতে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের প্রতি তিনি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, আমরা এমন এক বিশ্বে বাস করছি যা ক্রমশ আরও বেশি পরস্পর সংযুক্ত হয়ে উঠছে; যেখানে বিদেশি ভাষায় দক্ষতা শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন নতুন সুযোগ সৃষ্টি করে। সেক্ষেত্রে বাংলাদেশ তথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা আমাদের উচ্চশিক্ষা, যৌথ গবেষণা, কমংসংস্থান ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আরও বলেন, উচ্চশিক্ষার গুণমান নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিকীকরণ একটি অপরিহার্য উপাদান। কনফুসিয়াস ইনস্টিটিউট রাবি এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা এবং বৃত্তির সুযোগ সৃষ্টির মাধ্যমে একাডেমিক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রশাসক, জনসংযোগ দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয়