রাবি উপাচার্যের সাথে দুই জাপানি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের মতবিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৭ আগস্ট ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে জাপানের ওকায়ামা শোকা বিশ্ববিদ্যালয় পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান ড. হিরোইউকি ইজিরির নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। রবিবার সন্ধ্যায় ঢাকার বনানীস্থ হোটেল আমারিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। একই দিন রাতে হিরোসিমা প্রিফেকচারাল বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের প্রফেসর শিনজিরো […]