রাবি উপাচার্য বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিং গেছেন
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১২ নভেম্বর ২০২৬: বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম চীনের রাজধানী বেইজিং গেছেন। সম্মেলনে তিনি ৩ সদস্যের এক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে ১৩ থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। উপাচার্য বুধবার দিবাগত রাতে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। […]
