রাবি শিক্ষার্থীদের সমস্যা নিরসনে মতবিনিময় শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ৯ জানুয়ারি ২০২৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সেসব সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ করেছে। সেই লক্ষ্যে আজ বিকেল ৪টায় শহীদ তাউউদ্দীন আহমদ সিনেট ভবনে কলা ও বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সাথে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব মতবিনিময় করেন। […]
