রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ মার্চ ২০২৬:
পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসসমূহ আজ বুধবার থেকে খুলেছে। ছুটির পর প্রথম দিনে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ ২৯ মার্চ রবিবার থেকে যথারীতি অনুষ্ঠিত হবে।

প্রশাসক
জনসংযোগ দপ্তর