রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৫ মার্চ ২০২৬:
আজ ২৫ মার্চ গণহত্যা দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিবসটি পালন করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও গণহত্যায় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন। পরে শহীদ স্মৃতি সংগ্রহশালাসহ অন্যান্য প্রতিষ্ঠান সেখানে পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতি, বিশিষ্ট শিক্ষকবৃন্দসহ প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশাসক
জনসংযোগ দপ্তর
