রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ মে ২০২৬:
উচ্চশিক্ষা ও গবেষণাসহ প্রাসঙ্গিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব মডার্ন ল্যাঙ্গুয়েজেজ (NUML) এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার এন্ড ইমারজিং সায়েন্সেস (FAST-NUCES) এর লেটার অব ইন্টারেস্ট (LoI) ও সমঝোতা (MoU) স্মারক স্বাক্ষরিত হয়েছে। লেটার অব ইন্টারেস্ট ও সমঝোতা স্মারকে রাবির পক্ষে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং পাকিস্তানের NUML-এর পক্ষে রেক্টর মেজর জেনারেল (অব.) শহীদ মোহাম্মদ কায়ানি ও FAST-NUCES-এর পক্ষে রেক্টর ড. আফতাব আহমেদ স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের ফলে স্বাক্ষরকারী বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, বৃত্তি প্রদান, প্রশাসনিক বিনিময়, ভাষা ও সাংস্কৃতিক সহযোগিতা, সহযোগী বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে।
প্রসঙ্গত, রাবি উপাচার্য বর্তমানে ৮ দিনব্যাপী পাকিস্তানে সরকারি সফর করছেন।
প্রশাসক
জনসংযোগ দপ্তর
