রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২১ মে ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) মাধ্যমে বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় সমাজবিজ্ঞান বিভাগের ‘Augmenting Research Capacity in the Department of Sociology at the University of Rajshahi: Fostering Local Research through Synergistic Collaboration to Incite Developmental Aspirations of Bangladesh’ শীর্ষক গবেষণা উপ-প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, সম্ভাবনাময় গবেষণা ক্ষেত্র এবং অংশীজনদের সাথে যোগাযোগ গড়ে তোলার লক্ষ্যে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এই সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর এম জুলফিকার আলী ইসলাম এবং প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রকল্পের সহকারী উপ-প্রকল্প ব্যবস্থাপক (এএসপিএম) প্রফেসর মো. শফিকুজ্জামান জোয়ার্দ্দার।
সেমিনারে সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষকবৃন্দ, একই প্রকল্পভুক্ত বিভিন্ন উপ-প্রকল্পের এসপিএম ও এএসপিএম এবং রাজশাহীস্থ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর আবু রাসেল মুহা. রিপন সেমিনারটি সঞ্চালনা করেন।

প্রশাসক
জনসংযোগ দপ্তর