রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৩ মার্চ ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে আজ সোমবার জাপানের রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ওয়াকায়ামা সুহোই সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময়ে তাঁরা পরস্পরের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার বিষয়ে আলোচনা করেন। প্রসঙ্গক্রমে তাঁরা উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে অ্যাকাডেমিক সহযোগিতা বিশেষ করে যৌথ গবেষণা, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী বিনিময়ের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করলে উপাচার্য সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
মতবিনিময়কালে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, জাপানের রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ড. আব্দুল কুদ্দুস, রাবি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর আবু বকর মো. ইসমাইল, প্রফেসর বাবুল ইসলাম, প্রফেসর জাকের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশাসক,
জনসংযোগ দপ্তর