রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজ/ইনস্টিটিউটসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক(সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন আহবান করা যাচ্ছে।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজ/ইনস্টিটিউটসমূহের বিভিন্ন বিভাগে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি।
স্মারক নং: ৩৫২২/১৭৫/কপ(পার্ট-৪) তারিখ: ১৭/০২/২০২৬
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে রা.বি. অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজ/ইনস্টিটিউটসমূহে বিভিন্ন বিভাগে ১ম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট সমূহে যোগাযোগপূর্বক নিম্নবর্ণিত নিয়মানুসারে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
১। আবেদন প্রক্রিয়া/পদ্ধতি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুসরণ করে কলেজ কর্তৃপক্ষ নিজ দায়িত্বে বিভিন্ন মাধ্যমে প্রচার/প্রচারণা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের নিকট থেকে সনদ ও ট্রান্সক্রিপ্টসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি সংগ্রহ করে আইসিটি সেন্টার, রা.বি.-এর মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
২। আবেদনের সময়সীমা: আগামী ০৭ মে ২০২৬ তারিখ দুপুর ১২.০০ টা থেকে ৩০ জুন ২০২৬ রাত ১২.০০ টা পর্যন্ত।
৩। আবেদন ফী জমা প্রক্রিয়া: ভর্তির আবেদন ফী বাবদ মোট ৩৩০/- টাকা (সার্ভিস চার্জসহ) অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে। ফী বাবদ আদায়কৃত অর্থ থেকে আইসিটি সেন্টার, রা.বি.-এর ব্যয় নির্বাহ অন্তে অবশিষ্ট অর্থ “রা.বি. অধিভুক্ত কলেজসমূহে ১ম বর্ষ ভর্তি পরীক্ষা” হিসাব নম্বর: ০২০০০১৯৫২৫৬৩৩ তে স্থানান্তর করতে হবে।
৪। মূল ট্রান্সক্রিপ্ট সংরক্ষণ: চুড়ান্তভাবে মনোনীত ভর্তিকৃত শিক্ষার্থীর মূল ট্রান্সক্রিপ্ট ১ম বর্ষ ১ম সেমিস্টার পর্যন্ত সংশ্লিষ্ট অধিকর্তার অফিসে জমা রাখতে হবে।
৫। ভর্তির যোগ্যতা:
(প্রকৌশল ও কৃষি অনুষদভুক্ত কলেজ/ইনস্টিটিউটে) (ক) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অধিভুক্ত কলেজসমূহের জন্য ২০২৩ ও তৎপরবর্তী বছরের এইচ.এস.সি./সমমানের পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
(খ) পরীক্ষার্থীকে পদার্থ, রসায়ন ও গণিত/জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগ হতে এইচ. এস.সি/সমমানের পরীক্ষায় কৃতকার্য হতে হবে।
(গ) এস.এস.সি ও এইচ.এস.সি উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
(ঘ) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/কৃষি/ফিশারীজ/ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স/লাইভ স্টক/হেলথ (আই.এইচ. টি, ম্যাটস)/নার্সিং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য ৪.০ স্কেলকে ৫.০ স্কেলে রূপান্তর করে উপরোক্ত যোগ্যতা নির্ধারণ করতে হবে। ডিপ্লোমা পরীক্ষায় জিপিএ ৪.০০ স্কেলে ২.৫ এর কম হলে আবেদন করতে পারবে না।
(ঙ) ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচ.এস.সি./সমমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচ.এস.সি. (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।
৬। অতিরিক্ত প্রার্থীর ক্ষেত্রে: আবেদনকারীর সংখ্যা নির্ধারিত আসনের অধিক হলে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অধিকর্তার তত্ত্বাবধানে কলেজ/ইনস্টিটিউট কর্তৃপক্ষ বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদিত আসনে শিক্ষার্থী মনোনয়ন করবেন।
বি: দ্র: রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত কলেজ/ইনস্টটিউটে ভর্তির নিয়মাবলী সংশোধন/পরিমার্জন করতে পারবে।
স্বাক্ষরিত/-
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
Click For Download File: