১০ মে ২০২৬, রোজ রবিবার রাজশাহী বনসাই সোসাইটি ও সমাজকর্ম বিভাগের উদ্যোগে বনসাই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর ড. গোলাম কিবরিয়া ফেরদৌস এবং রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি তৌহিদ ই টুটু ও সেক্রেটারী মি সারোয়ার। পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে বনসাই বিষয়ক পরিচিতি তুলে ধরা হয়।

