বিজ্ঞপ্তি
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন প্রাপ্তির লক্ষ্যে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ জানুয়ারি ও ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে “Workshop on Prepartion for Accreditation” শীর্ষক কর্মশালার ৩য় পর্বে কলা অনুষদের দর্শন, বাণিজ্য অনুষদের মার্কেটিং, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ এবং আইন বিভাগের ৩৪ জন শিক্ষককে অ্যাক্রিডেটেশন প্রাপ্তির দিক নিদের্শনা ব্যবহারিক কাজের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। দিনব্যাপী এই কর্মশালাটি ৪টি সেশনে পরিচালিত হয়।
০২ দুই দিনব্যাপী কর্মশালার রিসোর্স পারসন হিসেবে অনুষ্ঠান পরিচালনা করেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালকদ্বয় যথাক্রমে প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও প্রফেসর ড. মো. মনিমুল হক।
উক্ত ওয়ার্কশপে সভাপতিত্ত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মনিমুল হক এবং মডারেটর হিসেবে সঞ্চালন করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

