অ্যাক্রেডিটেশন এর পথে আরও এক ধাপ এগিয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সনাতন পরীক্ষা পদ্ধতি চালু রয়েছে, যা মুখস্থবিদ্যা নির্ভর। এই পরীক্ষা পদ্ধতি একজন শিক্ষার্থীর মেধা যাচাই এর পথে অন্তরায়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (BAC)-এর অন্যতম প্রধান শর্ত হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃত এবং কোর্স লার্নিং আউটকাম (CLO) ম্যাপিং করে প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন। অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে Intent to Apply for BAC Accreditation এ আবেদনকারী ১৮টি বিভাগের চুড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে এবং পরবর্তীতে অ্যাক্রেডিটেশনে যাবে—এমন আগ্রহী ৩৭টি বিভাগের শিক্ষকমণ্ডলীকে নিয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) আয়োজন করে  Training on Preparation for Global Assessment Standard & Question Patterns শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের আন্তর্জাতিক মানদণ্ড (Global Assessment Standard), কোর্স লার্নিং আউটকাম (CLO) ম্যাপিং, ব্লুমস ট্যাক্সোনোমি অনুসরণে প্রশ্নপত্র প্রণয়ন এবং আউটকাম বেসড এডুকেশন (OBE) কারিকুলাম অনুযায়ী কোর্স ফাইল প্রস্তুতকরণে পারদর্শী করে তোলা। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকমণ্ডলী ১ম বর্ষের নমুনা প্রশ্নপত্র রি-ডিজাইন ও সুনির্দিষ্ট অ্যাসেসমেন্ট রুব্রিক্স ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত হবে, যা আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের পথ সুগম করবে এবং শিক্ষার্থীদের বিশ্বমানের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা বহুলাংশে বাড়িয়ে তুলবে।  

​গত ০৯, ১০, ১১, ১৩, ১৫, ১৬,  ১৭, ১৮, ২০, ২৩, ২৪, ২৫, ২৭, ৩০, ৩১ আগস্ট ও ০২ সেপ্টেম্বর ২০২৬ আইকিউএসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেয় প্রকৌশল অনুষদের ম্যাটেরিয়ালস সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ; কলা অনুষদের দর্শন বিভাগ, ইতিহাস বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, আরবী বিভাগ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামিক স্টাডিজ বিভাগ, সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, সংস্কৃত বিভাগ, উর্দু বিভাগ; বাণিজ্য অনুষদের মার্কেটিং বিভাগ, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, ফাইন্যান্স বিভাগ ও ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ; বিজ্ঞান অনুষদের গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান ও উপাত্ত বিভাগ,  প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ, ফার্মেসী বিভাগ, পপুলেশন সাইন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ, ফলিত গণিত বিভাগ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ; জীববিজ্ঞান অনুষদের মনোবিজ্ঞান বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, প্রাণিবিদ্যা বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ; ভূ-বিজ্ঞান অনুষদের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ; ফিশারীজ অনুষদের ফিশারীজ বিভাগ; ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ; সামাজিক বিজ্ঞান অনুষদের লোক প্রশাসন বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগ, নৃবিজ্ঞান বিভাগ, ফোকলোর এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ; আইন অনুষদের আইন বিভাগ, আইন ও ভূমি প্রশাসন বিভাগ; চারুকলা অনুষদের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ, মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগ, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগ

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায়  রিসোর্স পারসন হিসেবে দিনব্যাপী সেশন পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মনিমুল হক (Understanding Bloom’s Taxonomy-I & II, Question Preparation with CLO Attainment & Question Preparation Activities) এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন (Course File as Evidence of OBE Implementation and Quality Assurance; Assessment Rubrics in OBE: Designing, Applying and Ensuring Quality) ।

Presentation

Professor Dr. Md. Monimul Huq

Bloom’s Taxonomy

Question Preparation

Professor Dr. Md. Kamal Uddin

Course file

Assessment Rubrics