প্রেস রিলিজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি) এর ১০ম সভা ২৯/০৬/২০২৬ সোমবার বিকাল ৪:০০ টায় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি) এর সভাপতি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ ফরিদুল ইসলাম। সভায় রাজশাহী বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ আব্দুল আলিম, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মামুনুর রশীদ ,বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)মনোনীত সদস্য প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, আইকিউএসি-র পরিচালক, অতিরিক্ত পরিচালক, সিন্ডিকেট মনোনীত সদস্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং হিসাব পরিচালক উপস্থিত ছিলেন।

সভায় বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন আইকিউএসি-র পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা আইকিউএসি-র পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা কার্যক্রম তুলে ধরেন অতিরিক্ত পচিালক প্রফেসর ড. মো. মনিমুল হক এবং সভা পরিচালনা করেন কোয়ালিটি অ্যাসুরেন্স কমিটি (কিউএসি) এর সদস্য সচিব ও আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সভায় যুগের চাহিদানুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।