বিজ্ঞপ্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ক্লাব (RUEDC)-এর যৌথ উদ্যোগে গতকাল ১৮ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের IQAC কনফারেন্স রুমে এক জমকালো “স্টার্টআপ মিটআপ ও সেমিনার” অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা মানসিকতা তৈরি এবং দেশের উদীয়মান স্টার্টআপগুলোর সাথে সংযোগ স্থাপনের লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়-এর প্রায় ৫০ জন তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপ প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের বক্তব্য পর্ব ও স্টার্টআপ প্রেজেন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IQAC-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IQAC-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় IQAC-এর সচিব মো: শরিফুল ইসলাম, স্টার্টআপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন (SAB)-এর নির্বাহী সহ-সভাপতি আপন সাজিদ, নির্বাহী পরিচালক সজিব আশরাফুল ইসলাম এবং ইউনেট (YU NET)-এর জনাব মাহির আসিফ। RUEDC-এর সভাপতি আবু রাকেশ জয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেমিনারে আমন্ত্রিত বিভিন্ন স্টার্টআপ ফাউন্ডার ও অতিথিবৃন্দ তরুণদের উদ্ভাবনী আইডিয়ার প্রশংসা করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তরুণদের চমৎকার সব স্টার্টআপ প্রেজেন্টেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।