বিশ্বমানের শিক্ষা ও গবেষণার সংস্কৃতি গড়ে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিশেষ উদ্যোগ!
​একজন শিক্ষক কি কেবল পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণকারী, নাকি উচ্চশিক্ষায় পরিবর্তন ও গবেষণার মূল কারিগর? নবীন শিক্ষকদের অ্যাকাডেমিক নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) আয়োজন করেছে ৫ দিনব্যাপী “Foundation Training for Fresh Faculty Members”!
​প্রশিক্ষণে মূল বক্তা ও প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা প্রদান করছেন IQAC-এর সম্মানিত পরিচালক প্রফেসর ড. মো: আবু রেজা এবং অতিরিক্ত পরিচালকদ্বয় প্রফেসর ড. মো. মনিমুল হক ও প্রফেসর ড. মো: কামাল উদ্দিন।
​৫ দিনের প্রশিক্ষণের মূল বিষয়বস্তুসমূহ:
​ ২০ সেপ্টেম্বর ২০২৬ (দিন-১): গবেষণার সঠিক প্রশ্ন নির্ধারণ এবং শিক্ষাদান ও গবেষণায় উৎকর্ষ অর্জনের পদ্ধতি নিয়ে আলোচনা।
২১ সেপ্টেম্বর ২০২৬ (দিন-২): শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার, গবেষণা নীতি, প্লেজিয়ারিজম প্রতিরোধ ও মেধা স্বত্বাধিকার।
২৪ সেপ্টেম্বর ২০২৬ (দিন-৩): বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (BNQF) এবং অ্যাক্রিডিটেশন।
২৫ সেপ্টেম্বর ২০২৬ (দিন-৪): আউটকাম-বেসড এডুকেশন (OBE) ডিজাইন ও কার্যকর কোর্স লার্নিং আউটকাম (CLO) নির্ধারণ।
২৬ সেপ্টেম্বর ২০২৬ (দিন-৫): ব্লুমস ট্যাক্সোনোমি প্রয়োগ, ওবিই ভিত্তিক প্রশ্ন প্রণয়ন ও সঠিক মূল্যায়ন কৌশল।
​রাজশাহী বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং সময়ের সাথে তাল মিলিয়ে দক্ষ, নীতিবান ও দূরদর্শী অ্যাকাডেমিক নেতৃত্ব তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য !
Presentation:
Professor Dr. Md. Abu Reza