বিজ্ঞপ্তি

রাবি আইকিউএসি আয়োজিত কর্মশালা সমাপ্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৯ জুলাই ২০২৬:

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর/বিভাগ/ইনস্টিটিউট-এর অফিসমূহের Non-Academic Staff  বৃন্দের কর্মদক্ষতাবৃদ্ধির লক্ষ্যে ২৮ ও ২৯ জুলাই ২০২৬ তারিখে ​বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের ৪০৫ নম্বর ট্রেনিং রুমে “Workshop on Enhancing Administrative and Professional Efficiency of Non Academic Staff” শীর্ষক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। 

দাপ্তরিক গতিশীলতা, সুশাসন ও প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রাতিষ্ঠানিক উৎকর্ষের দিকে এগিয়ে নিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

​কর্মশালার সমাপনী সেশনে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আব্দুল আলিম।
​এর আগে উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মামুনুর রশীদ। কর্মশালার সভাপতিত্ব ও সার্বিক পরিচালনায় ছিলেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
দুই দিনব্যাপী কর্মশালার সম্মানীয় রিসোর্স পারসনগণ ও সেশনসমূহ:
​প্রফেসর এম. আব্দুস সালাম (সাবেক রেজিস্ট্রার, রা.বি.): সার্ভিস রুলস, অফিস ম্যানেজমেন্ট (১ ও ২), লিভ রুলস (১ ও ২) এবং প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট।
​মো. গোলাম কিবরিয়া (অতিরিক্ত হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত), রা.বি.): বাজেট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (১ ও ২)।
​প্রফেসর ড. মো. কামাল উদ্দিন (অতিরিক্ত পরিচালক, IQAC, রা.বি.): জব রেসপন্সিবিলিটিজ অ্যান্ড মোরাল ভ্যালুজ।
​মো. আবদুল্লাহ আল আনছারী (উপ-পরিচালক (হিসাব), রা.বি.): পেনশন রুলস।
​দক্ষ ও সেবামুখী প্রশাসন গড়ে তোলার মাধ্যমে একটি স্মার্ট ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আইকিউএসি-র এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।