তারিখ: ০৪/০৫/২০২৬
প্রতিবেদন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে World Intellectual Property Day (IP) 2026 পালিত
অদ্য ৪ মে ২০২৬ রাজশাহী বিশ্ববিদ্যালয় Institutional Quality Assurance Cell (IQAC) এর উদ্যোগে World Intellectual Property (IP) Day 2026 পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য Rally এর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে র্যালি শুরু হয়ে জোহা চত্বর প্রদক্ষিণ করে সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী একাডেমিক ভবনে এসে র্যালি শেষ হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন , মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান, কলেজ পরিদর্শক প্রফেসর ড. এফ নজরুল ইসলাম, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা, অতিরিক্ত পরিচালকবৃন্দ যথাক্রমে প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, প্রফেসর ড. মো. মনিমুল হক এবং বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক ও শিক্ষকবৃন্দ উক্ত র্যালিতে অংশগ্রহণ করেন।





