বিজ্ঞপ্তি
শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতির দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “[Workshop on Effective Teaching Learning Assessment and Course File Management]” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা আগামী ১৯, ২০ ও ২১ এপ্রিল, ২০২৬; ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কনফারেন্স কক্ষ (কক্ষ নম্বর-৪০৫), সৈয়দ ইসমাঈল হোসেন একাডেমিক ভবন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মশালাটি ৪টি সেশনে পরিচালিত হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর অধ্যাপক প্রফেসর ড. মো. কামরুল ইসলাম; আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা; রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. ইমদাদুল হক এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি–র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন।
উক্ত কর্মশালায় চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. আবু রেজা। কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মনিমুল হক এবং মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসি-র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।






