জুলাই-36 হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অগ্নি নিরাপত্তা জোরদারকরণ এবং জরুরী পরিস্থিতিতে ছাত্রী, কর্মকর্তা, কর্মচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি অগ্নিনির্বাপক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জুলাই-36 হলের প্রাধ্যক্ষ প্রফেসর ড. লাভলী নাহার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, রাজশাহী বিভাগ, রাজশাহী এবং ছাত্র সংসদ প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য ছাত্রীসহ হলের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।