আন্তর্জাতিক তথ্যপ্রাপ্তির সর্বজনীন অধিকার দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে তথ্য অধিকার বিষয়ক একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। দ্য কার্টার সেন্টার–বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তথ্য অধিকার আইন, ২০০৯-এর কার্যকর বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধিতে তথ্য অধিকারের গুরুত্ব তুলে ধরা হয়। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যকর প্রয়োগ সম্পর্কে ধারণা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।

